২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কীর্তনখোলায় ডুবে এক জনের মৃত্যু

বরিশালের কীর্তনখোলা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ যাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

বরিশাল, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের কীর্তনখোলা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ যাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টায় ঝালকাঠীর নলছিটি উপজেলার আমিরাবাদ এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত খলিল হাওলাদার (৪৪) সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানি গ্রামের ছত্তার হাওলাদের ছেলে। নলছিটি থানার ওসি মাসুদুজ্জামান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডিসি ঘাট সংলগ্ন নদীতে একটি কার্গোর ধাক্কায় ট্রলারটি উল্টে যায়। এতে ট্রলারের অন্য সাত যাত্রী সাঁতরে তীরে এলেও ডুবে যান খলিল। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৮৩৫ ঘ.