২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহায়তা বাড়াতে কাজ করবেন রুশনারা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশে দাতা সংস্থাগুলোর সহায়তা বৃদ্ধির জন্য কাজ করার প্রতিশ্র"তি দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 04:46 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

সিলেট, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশে দাতা সংস্থাগুলোর সহায়তা বৃদ্ধির জন্য কাজ করার প্রতিশ্র"তি দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। শুক্রবার বিকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোই জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। সাংবাদিকরে এক প্রশ্নের জবাবে বাংলাদেশের বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, "বিগত দিনে এ দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। সে সব নির্বাচন প্রশংসিতও হয়েছে।" "বর্তমান সরকার আইনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। সেটা তাদের অভ্যন্তরীণ ব্যপার। এ নিয়ে আমি মন্তব্য করতে চাই না," যোগ করেন এই ব্রিটিশ এমপি। গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ করে। অবশ্য প্রধান বিরোধী দল বিএনপি শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে। অন্যদের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম ও কেয়ারের আমন্ত্রণে ৭ দিনের সফরে গত রোববার ঢাকা আসেন ব্রিটেনের লেবার পার্টির নেতা রুশনারা আলী। ২০১০ সালের নির্বাচনে লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন এলাকা থেকে তিনি এমপি নির্বাচিত হন। এর আগে ২০১০ সালের নভেম্বরেও একবার ঢাকা এসেছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/২২৪২ ঘ.