২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদার কুড়–লগাছি মাঝপাড়া থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 04:52 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

চুয়াডাঙ্গা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার দামুড়হুদার কুড়–লগাছি মাঝপাড়া থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টায় কুড়–লগাছি গ্রামের আতিয়ার রহমান ওরফে ফকিরের স্ত্রী মুসলিমাা (২৭) লাশ এলাকার একটি বাগান থেকে উদ্ধার করা হয়। মুসলিমাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সি আসাদুজ্জামান জানান, মুসলিমা ওরফে ছোট বেশ কিছুদিন থেকে তার বাবার বাড়ি উপজেলার চণ্ডিপুর গ্রামে বসবাস করছিলেন। বুধবার সন্ধ্যায় তার স্বামী আতিয়ার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এলাকাবাসী বাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে তাকে রাতেই ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে মুসলিমার স্বামী পলাতক রয়েছেন। ময়না তদন্তের জন্য মুসলিমার লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/এএল/২১৪২ ঘ.