২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলায় পুুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

বরিশাল, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলায় পুুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো- গাজীপুরের কালীগঞ্জ এলাকার সবুজ মিয়ার মেয়ে সুবর্ণা (৬) এবং পটুয়াখালীর গলাচিপা উপজেলার খলিলুর রহমানের ছেলে সায়েমুন (৬)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই-বোন। বুধবার দুপুরে উপজেলার ওটরা ইউনিয়নের বাগরারপাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় নিহতের পরিবার ও পুলিশ। সুবর্নার বাবা সবুজ মিয়া সাংবাদিকদের জানান, পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি ও তার বোন গ্রামের বাড়িতে এসেছিলেন। বুধবার দুপুরে সায়েমুন ও সুবর্ণা বাড়ির সামনের পুকুর পাড়ে বেড়াতে যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে দু'জনকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, দুটি শিশুই মারা গেছে। উজিরপুর থানার ওসি সুকুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৫৫ ঘ.