নীলফামারী, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক বিক্রেতার কাছ থেকে প্রতি মাসে চাঁদা নেওয়ার অপরাধে নীলফামারীতে পুলিশের এক হাবিলদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার দুপুরে আতাউর রহমান নামে ওই হাবিলদারকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর রহমান।
তিনি জানান, দীর্ঘদিন ধরেই আতাউর বন বিভাগ এলাকার নারী মাদক বিক্রেতা কালঠির কাছ থেকে চাঁদা নিতেন। মঙ্গলবার রাত ১১টার দিকে চাঁদা না পেয়ে কালঠিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার চেষ্টা করে আতাউর।
এসময় এলাকাবাসী আতাউরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘটনাটি তদন্ত করতে একটি এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান এসপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৩২ ঘ.
bdnews24