২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ইউপি সচিবের লাশ উদ্ধার

সুনামগঞ্জে সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 10:14 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

সুনামগঞ্জ, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে শহরের মল্লিকপুর এলাকার সুরমা নদী থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত প্রিয়মোহন দাস (৫৫) সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। তিনি শহরের নতুনপাড়ার বাসিন্দা। নিহতের স্ত্রী সুদেবী সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, প্রিয়মোহন মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। বুধবার মল্লিকপুর এলাকার লোকজন সুরমা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে জানায়। সদর থানার ওসি আব্দুল আউয়াল জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রিয়মোহনের মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬১১ ঘ.