২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ বসছে ২০ অক্টোবর

নবম জাতীয় সংসদের একাদশ অধিবেশন আগামী ২০ অক্টোবর শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 11:13 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের একাদশ অধিবেশন আগামী ২০ অক্টোবর শুরু হবে। মঙ্গলবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ২০ অক্টোবর বিকাল ৪টায় ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন ডেকেছেন। এই অধিবেশন কতোদিন চলবে তা সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক করা হবে। সংসদের দশম অধিবেশন শুরু হয় গত ১৮ অগাস্ট। মাত্র চার কার্যদিবসের ওই অধিবেশনে ১৩টি বিল সংসদে ওঠে, দুটি পাস হয়। বিরোধী দল পরবর্তী অধিবেশনে সংসদে আসবে- এই প্রত্যাশা রেখে ২৫ অগাস্ট দশম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার আবদুল হামিদ। প্রধান বিরোধী দল বিএনপি নবম অধিবেশন থেকেই সংসদে অনুপস্থিত। সমমনা আরো দুটি দল বিএনপিকে অনুসরণ করছে। অষ্টম অধিবেশন চলাকালে সর্বশেষ ২৩ মার্চ অধিবেশনে অংশ নেয় বিএনপি। তবে ওইদিনও তারা ওয়াকআউট করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৭০৯ ঘ.