২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সন্ত্রাসবাদ মোকাবেলায় কার্যকর অংশীদার বাংলাদেশ'

সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্রের খুবই কার্যকরী অংশীদার হিসেবে দেখেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে চূড়ান্ত মনোনয়নের অপেক্ষায় থাকা কূটনীতিক ড্যান ডব্লিউ মোজেনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 04:56 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্রের খুবই কার্যকরী অংশীদার হিসেবে দেখেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে চূড়ান্ত মনোনয়নের অপেক্ষায় থাকা কূটনীতিক ড্যান ডব্লিউ মোজেনা। যুক্তরাষ্ট্র সিনেটে স¤প্রতি এক শুনানিতে মোজেনা বলেন, " তারা (বাংলাদেশ) অভ্যন্তরীণ ও বিদেশভিত্তিক সন্ত্রাসবাদ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ সরকার এ হুমকি মোকাবেলায় আমাদের খুবই কার্যকরী অংশীদার।" সন্ত্রাসবাদ দমন নিয়ে বাংলাদেশ ও ভারতের অংশীদারিত্ব সম্পর্কে তিনি বলেন, "সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় তারা এখন যেভাবে একে অপরকে সহায়তা করছে, তা আগে দেখা যায়নি।" তবে সন্ত্রাসবাদের হুমকি এখনও রয়ে গেছে বলে মনে করেন তিনি, "এটা একটা সত্যিকারের হুমকি।" সিনেটকে তিনি জানান, সন্ত্রাসবাদের হুমকি শক্তভাবে মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, "মানি লন্ডারিং আইন ও সন্ত্রাসবাদের অর্থায়ন বিরোধী আইন প্রণয়নে ও কার্যকর করতে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করেছি।" যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশ অর্থনৈতিক গোয়েন্দা ইউনিট তৈরি করেছে এবং জলসীমায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য রাষ্ট্রদূত বলেন, "আমরা স্থলসীমার নিরাপত্তা বাড়াতে সেনা প্যারা-কমান্ডোর সঙ্গে কাজ করছি। সন্ত্রাসবাদ মোকাবেলায় আমরা বাংলাদেশকে সত্যিকারের সহায়তা করছি।" জলবায়ু পরিবর্তন মোজেনা বলেন, বাংলাদেশ ও এর জনগণ জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব নিয়ে খুবই সচেতন। "প্রেসিডেন্ট ওবামার বৈশ্বিক জলবায়ু পরিবর্তন উদ্যোগের মাধ্যমে আমরা বাংলাদেশীদের সাথে কাজ করছি যাতে তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এবং এর সাথে মানিয়ে নিতে পারে।" তিনি জানান, দুই দেশ লোনা পানিতে জন্মাতে সক্ষম ধানের জাত উদ্ভাবনে কাজ করছে। "এখন উপকূলীয় জেলাগুলোতে গেলে দেখা যাবে, ক্রমশ লোনা হয়ে যাওয়া জমিগুলোতেও ধান চাষ করা হচ্ছে।" তিনি সিনেটকে জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশীদের বাঁধ নির্মাণে এবং কম কার্বন নিঃসরণ করা উন্নত চূলা তৈরিতে সহায়তা করছে। তিনি বলেন, "আমরা বাংলাদেশীদের সাথে কয়েকদিন আগে কার্বন ফুটপ্রিন্ট কমানোর ব্যাপারে একটি সমঝোতা স্মারক সই করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/২০৪৬ ঘ.