চট্টগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুলিশের ওপর জামায়াতে ইসলামীর হামলার ঘটনায় গ্রেপ্তার আইআইইউসি'র উপ-উপাচার্যের মুক্তি দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অধ্যাপক রফিককে অন্যায়ভাবে গ্রেপ্তার ও হেফাজতে নিয়ে জ্ঞিাসাবাদের নিন্দা জানানো হয়।
এতে আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষক-কর্মকর্তা মিলিয়ে ১৫-২০ জন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ইংরেজি বিভাগের প্রধান মুহাম্মদ হুমায়ুন কবীর আইআইইউসিকে একটি আর্ন্তজাতিকমানের বিশ্ববিদ্যালয় দাবি করে বলেন, অধ্যাপক রফিককে একজন শিক্ষাবিদ ও গবেষক। একজন একাডেমিক ব্যক্তিত্বকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার আমাদের হতাশ করেছে।
এ ঘটনার পরও আইন-শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপ থেকে শিক্ষর্থীরা বিরত রয়েছে বলে মন্তব্য করেন হুমায়ুন।
গত ১৯ সেপ্টেম্বর নগরীর মুরাদপুরে আচমকা মিছিল বের করে পুলিশের ওওপর হামলা চালায় জামায়া ও ছাত্র শিবিরের নেতাতর্মীরা। এ সময় বেশকয়েকজন পুলিশ আহত হন, ভাঙচুর করা হয় বেশ কিছু গাড়ি।
ওই ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গত ২৬ সেপ্টেম্বর বিকালে কুয়েত যাওয়ার সময় চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে অধ্যাপক রফিককে গ্রেপ্তার করে পুলিশ।
হুমায়ুন কবীর দাবি করেন, "গত ১৯ সেপ্টেম্বর ঢাকায় ইসলামী ব্রাংকের বোর্ড মিটিংয়ে সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন এবং পরদিন চট্টগ্রামে আসেন অধ্যাপক রফিক।"
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোশতাক খোন্দকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এএল/১৫২০ ঘ.
bdnews24