২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ ইমাম খুন

হবিগঞ্জ শহরের গোসাইনগর এলাকায় এক ইমাম খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 08:10 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

হবিগঞ্জ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ শহরের গোসাইনগর এলাকায় এক ইমাম খুন হয়েছেন। নিহত মাওলানা কাউছার আহমেদ (৪০) গোসাইনগর এলাকার শফি বখত জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি লাখাই উপজেলার করাব গ্রামের আফতাজ উদ্দিনের ছেলে। এলাকাবাসী জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন মসজিদ সংলগ্ন রাস্তার পাশে কাউছারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ কাউছারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাউছারকে মৃত ঘোষণা করেন। সদর মডেল থানার ওসি মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, কাউছার আহমেদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তার ওপর হামলা চালিয়েছে তদন্ত ছাড়া তা বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪০৩ ঘ.