ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রচারপত্র বিলির সময় ঢাকায় বুয়েটের দুই ছাত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৩ এর উপপরিচালক চৌধুরী হামিদ আল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- রানা, আরাফাত ও সবুজ। তাদের কাছ থেকে বেশ কিছু সরকার বিরোধী পোস্টার উদ্ধার করা হয়েছে।
শনিবার র্যাব ৩-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রানা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র, সাজিদ পুর কৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং আরাফাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচারাল টেকনোলজির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র।
শুক্রবার চট্টগ্রামেও এ সংগঠনটির প্রচারপত্র বিলির সময় এক জনকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৬৫৯ ঘ.
bdnews24