২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে কিশোর খুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শুক্রবার রাতে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 06:56 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শুক্রবার রাতে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাগর (১৪) দক্ষিণ কেরানিগঞ্জের পূর্ব বেয়ারাবাজারের টেগুরিয়া এলাকার মো. আসলামের ছেলে। রাত সাড়ে ১১টার দিকে টেগুরিয়া থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দক্ষিণ কেরানিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ৯টার দিকে কোনো পরিচিত ব্যক্তি বাসা থেকে সাগরকে ডেকে নিয়ে হত্যা করে। পুলিশ কর্মকর্তা আরো জানান, তার সারা শরীরে জখমের চিহ্ন রয়েছে। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে পুলিশ তা জানতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/ডিডি/০০৪৬ ঘ.