২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক কর্মকাণ্ড ঢেলে সাজাতে হবে: সৈয়দ আশরাফ

চীন ও ভারতের কথা মাথায় রেখে অর্থনৈতিক কর্মকাণ্ড ঢেলে সাজানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 06:05 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীন ও ভারতের কথা মাথায় রেখে অর্থনৈতিক কর্মকাণ্ড ঢেলে সাজানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। কিশোরগঞ্জ পৌরসভায় শুক্রবার রাতে এক নাগরিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ। তিনি বলেন, এদেশের একদিকে ভারত ও অপরদিকে চীন। তাই এই দু'টি দেশের সঙ্গে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। নিশ্চিত ভবিষ্যত গড়ে তোলার জন্য চীন ও ভারতের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ স্থাপন করা হবে বলেও উল্লেখ আশরাফুল। তিনি জানান, কিশোরগঞ্জে একটি বিদ্যুৎ কেন্দ্র, মৎস্য কলেজ এবং এক হাজার শয্যার হাসপাতালসহ একটি মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তুতি চলছে। কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাজহারুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.