২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবতীর লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা অজ্ঞাতপরিচয় এক যুবতীর (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

গাজীপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা অজ্ঞাতপরিচয় এক যুবতীর (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে শ্রীপুরের কাওরাইদ স্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে ঢাকা-ময়মনসিংহ ট্রেন লাইন থেকে ওই লাশ উদ্ধার করা হয়। রেলওয়ে পুলিশের টঙ্গী ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরেই কোন এক সময় ওই যুবতী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। তার শরীর কোমড় থেকে দ্বিখণ্ডিত হয়ে গেছে। বিকালে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাাঠানো হয়েছে বলে জানান এসআই আবুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এএল/২১৩৪ ঘ.