২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 04:53 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ২টার দিকে কারওয়ান বাজারের হাতিরঝিল মৎস আরত সংলগ্ন শামসুল আলামীনের রিয়েল স্টেটের নির্মণাধীন ভবনের চতুর্থ তলার মেঝেতে চটের বস্তা দিয়ে ঢাকা অবস্থায় লাশটি পড়ে ছিল। তেজগাঁও থানার উপপরিদর্শক মাহফুজুল হক ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। যুবকের বয়স আনুমানিক ২৫ এবং তার পরনে জিনস প্যান্ট ও চেক ফুল শার্ট ছিল। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেকিলে কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/কেএমএস/১০৫৩ ঘ.