২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১তম বিসিএস'র আবেদনপত্র বিতরণ শুরু সোমবার

৩১তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে দু'হাজার একশ' আটটি পদে পরীক্ষার আবেদনপত্র বিতরণ শুরু হচ্ছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 04:42 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩১তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে দু'হাজার একশ' আটটি পদে পরীক্ষার আবেদনপত্র বিতরণ শুরু হচ্ছে সোমবার। রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২৮ ফেব্র"য়ারি। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের প্রধান কার্যালয় বা কোন আঞ্চলিক কার্যালয়ে আবেদনপত্র জমা দেয়া যাবে না। সোনালী ব্যাংকের নির্ধারিত ৩০টি শাখায় এ আবেদনপত্র পাওয়া যাবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৬৪ জেলার জেলা প্রশাসকের দপ্তরে জমা দেওয়া যাবে। এরপর প্রাথমিক যাচাই শেষে তাৎক্ষণিকভাবে পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২২৪০ ঘ.