২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক বিক্রির দায়ে গাইবান্ধায় ৩ জনকে কারাদণ্ড

মাদক বিক্রির দায়ে গাইবান্ধায় দম্পতিসহ তিনজনকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

গাইবান্ধা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক বিক্রির দায়ে গাইবান্ধায় দম্পতিসহ তিনজনকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে গাইবান্ধা শহরের পলাশপাড়ায় আব্দুল হামিদকে (৬৫) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী বেবী খাতুনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পাবর্তীপুর বাজারের ফল ব্যবসায়ী খোকন মিয়াকে (২৮) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবুল কাশেম মো. শাহীন রোববার বিকালে এই আদেশ দেন। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ডিএডি নূর মোহাম্মদ জানান, গাইবান্ধার নেজারত ডিপুটি কালেক্টর (এসডিসি) আবুল কাশেম মো. শাহীনের নেতৃত্বে র‌্যাব-৫ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রোববার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় পলাশপাড়ায় আব্দুল হামিদের বাড়ি থেকে ৭০০ গ্রাম গাঁজা ও পাবর্তীপুর বাজারে খোকন মিয়ার দোকান থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আব্দুল হামিদ, বেবী খাতুন ও খোকন মিয়াকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে ওই র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/১৯১০ ঘ.