ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষা চলার সময় পরীক্ষা কেন্দ্রের দু'শ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের (অধ্যাদেশ নম্বর- ওওও/৭৬) ২৮ ও ২৯ ধারা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের দু'শ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী পহেলা ফেব্র"য়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। তা চলবে ১০ মার্চ পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/১৮২০ ঘ.
bdnews24