২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ৩ জনের যাবজ্জীবন

মেহেরপুরে হাসানুজ্জামান হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 09:57 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

মেহেরপুর, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরে হাসানুজ্জামান হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এরা হলেন, গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের মোমিন (৪২), তনু (৩৮) ও লিটন (৪০)। আসামিরা সবাই কারাগারে। মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এটিএম মেসবাহ-উদ-দৌল্লা রোববার এ রায় দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অন্য চার আসামিকে খালাস দিয়েছে আদালত। তারা হলেন- রমজান আলী (৩৭), মোতালেব হোসেন (৪২), আলী আকবর (৪৭) ও আসাদুল ইসলাম (৪৫)। মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ২৭ এপ্রিল রাতে নওদাপাড়া গ্রামের হাসানুজ্জামান ও কাবিরুল ইসলামের বাড়িতে একদল সন্ত্রাসী ডাকাতির চেষ্টা করে। বাড়ির মালামাল লুট করা নিয়ে ডাকাতদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতদের অস্ত্রের গুলিতে ঘটনাস্থলেই মারা যায় হাসানুজ্জামান। এ ঘটনায় হাসানুজ্জামানের ভাই কাবিরুল ইসলাম সাতজনকে আসামি করে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫৫১ ঘ.