২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় জমির বিরোধে খুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের আঘাতে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 07:19 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

কুষ্টিয়া, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের আঘাতে একজন নিহত হয়েছে। নিহত আফাজ উদ্দীন (৫০) জুনিয়াদহ ইউনিয়নের জগশ্বর গ্রামের কিয়ামত মণ্ডলের ছেলে। শনিবার গ্রামে সংঘর্ষে তিনি আহত হন। রাতে হাসপাতালে তার মৃত্যু হয় বলে ভেড়ামারা থানার ওসি সরোয়ার হোসেন জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জগশ্বর গ্রামে আফাজ উদ্দীন ও প্রতিবেশী লোকমান হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিলো। "এর জের ধরে শনিবার সকাল ১০টার দিকে দু'জনের কথা কাটাকাটির এক পর্যায়ে আফাজকে কিলঘুষি ও লাঠি দিয়ে আঘাত করেন লোকমান", বলেন ওসি। আহত আফাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার রাতে তিনি সেখানে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩১৩ ঘ.