গাজীপুর, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আখেরি মোনাজাত ও হেদায়তি বয়ানের মধ্য দিয়ে রোববার শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
প্রতিবছর এক পর্বে হলেও এবারই প্রথম দুই পর্বে ইজতেমা হচ্ছে। শনিবার টঙ্গীর তুরাগ পাড়ে ইজতেমা ময়দান ছিলো কানায় কানায় পূর্ণ।
দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনেও টঙ্গী অভিমুখে মুসল্লিদের ঢল দেখা যায়। তবে প্রথম দফার চেয়ে তুলনামূলকভাবে দ্বিতীয় দফায় মুসল্লির সংখ্যা ছিল কম।
বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষ মোনাজাত মঞ্চ থেকে রোববার বেলা ১১টা থেকে ১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এর আগে হবে হেদায়তি বয়ান।
হেদায়তি বয়ান করবেন ভারতের মাওলানা সা'দ এবং মোনাজাত পরিচালনা করবেন ওই দেশেরই প্রখ্যাত আলেম মাওলানা জোবায়েরুল হাসান।
দুই মুসল্লির মৃত্যু
শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মনোহারা গ্রামের আব্দুস সামাদ (৭০) এবং মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মালিরংক গ্রামের তোবারক হোসেন (৭০)।
লাশের জিম্মাদার আদম আলী মৃত্যুর সত্যতা স্বীকার করে বলেছেন, শনিবার বাদ জানাযার নামাজ শেষে স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে।
যৌতুকবিহীন বিয়ে
তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন বাদ আছর বয়ান মঞ্চের পাশেই বসে যৌতুকবিহীন বিয়ের আসর । বর-কনের দু'পক্ষের লোকজনের উপস্থিতিতে এই অনুষ্ঠিত হয়।
ভারতের মাওলানা জোবায়রুল হাসান এই ৯০টি যৌতুকবিহীন বিয়ে পড়ান।
বিয়ের পর বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এরপর মঞ্চের আশপাশের মুসল্লিদের মধ্যে খেজুর ছুঁড়ে দেওয়া হয়।
জিম্মাদার আব্দুল কুদ্দুস বলেন, বিয়েতে মোহরানা ধার্য করা হয় 'মোহর ফাতেমী'র নিয়মানুযায়ী। এ নিয়মে মোহরানা ধরা হয় দেড়শ' তোলা রূপা বা তার সমমূল্য অর্থ (এক লাখ পাঁচ হাজার টাকা )।
বয়ান
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বাদ ফজর থেকে বয়ান শুরু হয়ে চলে সকাল ১১টা পর্যন্ত। বাদ ফজর বয়ান করেন- পাকিস্তানের মাওলানা হাজী ওহাব উদ্দিন, বাংলায় তরজমা করেন ওমর ফারুক। বাদ জোহর বয়ান করেন পাকিস্তানের মাওলানা শামীম আহমেদ। বাদ আছর বয়ান করেন ভারতের মাওলানা জোবায়রুল হাসান ও বালাদেশের হাফেজ মাওলানা জোবায়ের। বাদ মাগরিব করেন ভারতের মাওলানা আহমেদ লা'ট।
টঙ্গীর ঘরে ঘরে এখন ইজতেমার মেহমান। আখেরি মোনাজাতে অংশ নিতে এসে আত্মীয়ের বাসায় উঠেছেন তারা।
বিদেশি মেহমান
বিকাল পর্যন্ত শতাধিক দেশের দুই হাজারের বেশি বিদেশি মেহমান ইজতেমা মাঠে এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন জিম্মাদার রুহুল আমিন।
গাড়ি পার্কিং ব্যবস্থা
২১ থেকে ২৩ জানুয়ারি ও ২৮ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দু'পর্বের ইজতেমায় মুসল্লিদের নিরাপদ যাতায়াত ও সুষ্ঠভাবে যানবাহন চলাচলের জন্য শনিবার রাত ১২টা থেকে পরদিন আখেরি মোনাজাত পর্যন্ত টঙ্গী ও এর আশপাশের এলাকায় গাড়ি পার্কিং করতে ঢাকা মহানগর পুলিশ ও গাজীপুর জেলা পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানান টঙ্গী থানার ওসি গাজী রুহুল ইমাম।
এ ব্যবস্থায় উল্লেখিত সময়ে ধৌর ব্রিজ থেকে আব্দুল্লাপুর হয়ে প্রগতি সরণি এবং টঙ্গী ব্রিজ থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত (বিমানযাত্রী, ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া) সব ধরনের যানবাহন বন্ধ থাকবে।
ঘোড়াশাল থেকে পুবাইল-কালীগঞ্জ হয়ে আসা যানবাহন টঙ্গী রেলওয়ে স্টেশনের পূর্বে মরকুন (কে-২) পর্যন্ত চলাচল করতে পারবে। ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ঘোড়াশাল হয়ে ঢাকাগামী যানবাহন কাঁচপুর/যাত্রবাড়ী সড়ক ব্যবহার করবে।
ইজতেমায় আগত মুসল্লি, উত্তরার বাসিন্দা, বিমানযাত্রী, দমকলের গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবাহন বিমানবন্দর সড়কের পরিবর্তে মিরপুর-সাভার সড়কে চলবে।
ঢাকা মহনগরের যেসব মুসল্লি পায়ে হেঁটে ইজতেমায় যাবেন তাদের শাহজালাল বিমানবন্দর গোলচত্বর আজমপুর-আব্দুল্লাহপুর হয়ে টঙ্গী ব্রিজ পরিহার করে তুরাগ নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ অথবা কামারপাড়া ব্রিজ ব্যবহার করতে বলা হয়েছে।
মুসল্লিদের যানবাহন পার্কিং
ঢাকা মহানগর এলাকা: সাধারণ পার্কিং-১ হবে নিকুঞ্জ -১ আবাসিক এলাকার খালি জায়গা। সাধারণ পার্কিং-২ হবে উত্তরা ৬ নম্বর সেক্টর ও রাজউক কলেজের আশপাশের খালি জায়গা। এছাড়া সিলেট বিভাগের পার্কিং হবে উত্তরা ১২ নম্বর সেক্টর, বরিশাল বিভাগ ধৌর ব্রিজ ক্রসিং সংলগ্ন এলাকা, ঢাকা বিভাগ সোনারগাঁও সড়ক ও জনপথ সড়কের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত, খুলনা বিভাগ উত্তরা ১০ ও ১১ নং সেক্টর সড়কের উভয় পাশে, রাজশাহী ও রংপুর বিভাগ উত্তরা ১০ নম্বর সেক্টরের খালি জায়গা এবং কামারপাড়া হাউজিং মাঠ, চট্টগ্রাম বিভাগ উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউছুল আজম ও গরীবে নেওয়াজ রোডের উভয় পাশে এবং বরিশাল ও খুলনা বিভাগের গাড়ি উত্তরা ১৮ নম্বর সেক্টরের খালি জায়গায় পার্কিং করবে।
গাজীপুর জেলা: টঙ্গীর কে-২/ নেভী সিগারেট কারখানা সংলগ্ন এলাকা, কাদেরিয়া টেক্সটাইল মিলের প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকা, মেঘনা টেক্সটাইল মিল সংলগ্ন রাস্তার উভয় পাশে, সফি উদ্দিন সরকার একাডেমি মাঠ, গাজীপুর সদরে চান্দনা চে
bdnews24