ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ইজতেমা থেকে অজ্ঞান পার্টির চার সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- আব্দুস সালাম (৪৫), আবদুর রহমান (৩৮), লাল মিয়া ওরফে লালা (৬২) ও মঈন উদ্দিন (২৪)।
শুক্রবার বিকালে উত্তরা থানার আবদুল্লাহপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুস সালাম এ চক্রের মূল হোতা। তিনি দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন কৌশলে মানুষকে হালুয়া, আচার ও টেবল্যাট খাইয়ে অজ্ঞান করে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেতেন।
মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপ-কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সালাম এ পযর্ন্ত পুলিশের হাতে ১০-১২ বার গ্রেপ্তার হয়েছেন। কিন্তু জেল থেকে বের হয়ে আবার তিনি আগের পেশায় জড়িত হন।
আব্দুস সালাম সাংবাদিকদের জানান, এ পযর্ন্ত তিনি দুই থেকে তিনশ মানুষকে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে সবকিছু হাতিয়ে নিয়েছেন।
ঢাকা থেকে উত্তরবঙ্গ পর্যন্ত তাদের এলাকা বলে তিনি সাংবাদিকদের জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/
bdnews24