নওগাঁ, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মহাদেবপুর উপজেলায় আগুনে তিনটি বাড়ি পুড়ে গেছে।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার রাইগাঁ ইউনিয়নের সহরাইক গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মহাদেবপুর থানার ওসি নূর ইসলাম জানান, আনিছুর রহমানের বাড়ীর মুরগির কুঠুরি ঘরে জ্বালিয়ে রাখা আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে কুঠুরির ২৫টি মুরগি পুড়ে মারা যায় এবং আগুন ছড়িয়ে পড়ে আনিছুরের বাড়ি, তার ভাইয়ের বাড়ি এবং পার্শ্ববর্তী ময়েন উদ্দিনের বাড়ি পুড়ে যায়।
পত
bdnews24