রংপুর, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনার ১০ ঘণ্টা পর বদরগঞ্জ-দিনাজপুর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট থেকে পার্বতীপুরগামী মালবাহী ট্রেনটি আউলিয়াগঞ্জ স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। বিকাল সাড়ে ৫টার দিকে লাইনচ্যুত ট্রেনটি সরিয়ে নেওয়া হলে চলাচল স্বাভাবিক হয়।
বদরগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার মখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লালমনিরহাট থেকে উদ্ধারকারী একটি ট্রেন দুপুর ১টায় ঘটনাস্থলে পৌঁছে। সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর লাইনচ্যুত ট্রেনটি সরিয়ে নেওয়া সম্ভব হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৮২৩ ঘ.
bdnews24