২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা দুই মুসল্লি বৃহস্পতিবার রাতে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 10:07 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

গাজীপুর, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা দুই মুসল্লি বৃহস্পতিবার রাতে মারা গেছেন। তারা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকার আজিম উদ্দিন (৬২) ও খুলনার ডুমুরিয়া উপজেলার আরাজি এলাকার খোকন সরদার (৭০)। হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মারা গেছেন বলে তাদের সঙ্গে থাকা মুসল্লিরা জানিয়েছেন। ইজতেমায় লাশের জিম্মাদার আদম আলী জানান, শুক্রবার বাদ ফজর জানাজা শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আ'ম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীতে শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমা মাঠে স্থান সঙ্কুলান না হওয়ায় এ বছরই প্রথম দুই পর্বে ইজতেমা হচ্ছে। গত ২১ থেকে ২৩ জানুয়ারি প্রথম পর্ব হয়েছিলো। তাতে ঢাকাসহ ৩৩ জেলার মুসল্লিরা অংশ নেন। পাঁচ দিন পর শুক্রবার ফজরের নামাজের পর শুরু হয় বয়ান। বিভিন্ন জেলার মুসল্লিদের পাশাপাশি আশপাশের ধর্মপ্রাণ মুসলমানরাও অংশ নেন জুম্মার নামাজে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হবে তাবলিগ জামাতের বার্ষিক এ সম্মিলন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএল/এমআই/১৬০০ ঘ.