২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের মেয়র জামায়াতের

কক্সবাজার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত সরওয়ার কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 06:58 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

কক্সবাজার, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত সরওয়ার কামাল। বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে রিটার্নিং কর্মকর্তা নূরুল আলম নিজামী ফল ঘোষণা করেন। সরওয়ার পেয়েছেন ২১ হাজার ১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মুজিবুর রহমান পেয়েছেন ১৮ হাজার ৮০২ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০৫৪ ঘ.