২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চ থেকে ২০ মন জাটকা আটক

মেঘনা নদীতে ঢাকামুখী একটি লঞ্চে অভিযান চালিয়ে ২০ মন জাটকা আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 05:33 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

চাঁদপুর, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা নদীতে ঢাকামুখী একটি লঞ্চে অভিযান চালিয়ে ২০ মন জাটকা আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)। বুধবার রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের মেঘনা মোহনায় এমভি টিপু-২ লঞ্চে তল্লাশি চালিয়ে জাটকা উদ্ধার হয় বলে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মো. সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি জানান, আটক জাটকা বৃহস্পতিবার সকালে বিভিন্ন এতিমখানা ও হাসপাতালে বিতরণ করা হয়। তবে এ অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.