ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরই বাংলাদেশ সফরে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিদ্র রাজাপাকসে।
দুই দেশের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের পরামর্শ বৈঠকের পর বুধবার এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস এ কথা জানান।
তিনি বলেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে তিনি এ বছরই আসছেন বলে আশা করা হচ্ছে।
সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় শ্রীলঙ্কার পররাষ্ট্র সচিব রমেশ জয়াসিংহের সঙ্গে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক প্রসঙ্গে মিজারুল কায়েস বলেন, "রাজা পাকসের সফর ছাড়াও বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, যুব ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি, পর্যটনের উন্নয়ন ও সেবিকাদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।"
দুই দেশের বাণিজ্য বাড়াতে বেসরকারি খাতের প্রধান নির্বাহীদের নিয়ে একটি ফোরাম গঠনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
"শ্রীলঙ্কার পররাষ্ট্র সচিব বাংলাদেশ থেকে ওষুধ ও সিরামিক পণ্য সামগ্রীর পাশাপাশি পাট ও পাটজাত পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছেন। শ্রীলঙ্কাকে বাংলাদেশের চা প্যাকেজিংয়ের সুযোগ গ্রহণেরও প্রস্তাব দেওয়া হয়েছে", বলেন পররাষ্ট্রসচিব।
এছাড়া এপ্রিলে ঢাকায় 'কলম্বো প্রসেস'-এর চতুর্থ বৈঠক অনুষ্ঠানের বিষয়ে দুই সচিব আলোচনা করেন।
কলম্বো প্রসেস ১১টি দেশের আঞ্চলিক ফোরাম, যা সংশি
bdnews24