গৌহাটি, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারত যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৬২তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে।
দেশটির উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী জঙ্গীদের হুমকি সত্ত্বেও সরকার ও জনগণের মধ্যে দিবসটি পালনে উৎসাহের কোনো কমতি নেই।
ব্রিটিশদের কাছ থেকে ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত ভারত 'হিন্দুস্তান' (ভারত) ও 'পাকিস্তান' (বর্তমান বাংলাদেশ এর অন্তর্ভুক্ত ছিল) এই দুই সার্বভৌম রাষ্ট্রে বিভক্ত ছিল। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান প্রণীত হয় এবং এটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে।
সেই থেকে দিনটি সে দেশের প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।
প্রতিবছরই রাজধানী নয়া দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান হয় ইন্ডিয়া গেটে বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে। এতে বিভিন্ন রাজ্য, সরকারি দপ্তর ও বেসরকারি সংস্থা অংশ নেয়। একই সঙ্গে দেশটির প্রতিরক্ষাখাতে সা
bdnews24