২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বিভিন্ন মামলার ১৩০ আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে বিভিন্ন মামলার ১৩০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 11:33 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ময়মনসিংহ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহে বিভিন্ন মামলার ১৩০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার ১৩টি থানা এলাকায় মঙ্গলবার বিকাল থেকে বুধবার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপারিনটেনডন্ট (এসপি) খন্দকার গোলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ২৪ ঘণ্টার অভিযানে মোট ১৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।" এদের মধ্যে কোতয়ালি মডেল থানায় ১৭ জন, মুক্তাগাছায় ১২ জন, ফুলবাড়িয়ায় ১৬ জন, ত্রিশালে ১১ জন, ঈশ্বরগঞ্জে ১১ জন, নান্দাইলে ১১ জন, তারাকান্দিতে ১১ জন, ফুলপুরে ১০ জন, ভালুকায় আট জন, গফরগাঁওয়ে আটজন, ধোবাউড়ায় সাতজন, হালুয়াঘাটে ছয়জন ও গৌরীপুরে দুজন। এসপি জানান, এরা খুন, ডাকাতি, দস্যুতা, দাঙ্গা-হাঙ্গামা, ছিনতাই, নারী নির্যাতন, যৌতুক, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টা, মাদকদ্রব্য ও চুরিসহ দ্রুত বিচার আইনের বিভিন্ন মামলার আসামি। বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের ধরতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭২৬ ঘ.