২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে প্রধান বিচারপতি

বিচার বিভাগের জবাবদিহি নিয়ে চলমান আলোচনার মধ্যেই সংসদ কার্যক্রম দেখতে গেলেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 04:36 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগের জবাবদিহি নিয়ে চলমান আলোচনার মধ্যেই সংসদ কার্যক্রম দেখতে গেলেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে নবম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন মঙ্গলবার বিকাল ৩টায় শুরু হয়, আর তাতেই সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য সংরক্ষিত স্থানে দেখা যায় প্রধান বিচারপতিকে। খায়রুল হকই প্রথম প্রধান বিচারপতি যিনি সংসদ অধিবেশন দেখতে গেলেন। সংসদে মঙ্গলবার দিনের কার্যক্রম শেষ হওয়ার পর স্পিকার আবদুল হামিদ প্রধান বিচারপতিকে আপ্যায়িত করেন। বিচার বিভাগের জবাবদিহিতা কার কাছে- এ নিয়ে প্রধান বিচারপতির বক্তব্য এবং তারপর তা নিয়ে রাজনীতিকদের মধ্যে থেকে কয়েকজন বক্তব্য দেওয়ায় তা আলোচনায় উঠে আসে। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গত ১৫ জানুয়ারি এক অনুষ্ঠানে বলেন, সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ কেউ কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। বরং সবার জবাবদিহিতা জনগণের কাছে। বিচার বিভাগের জবাবদিহিতা কার কাছে- সংসদীয় কমিটি তা জানতে চাওয়ার পর চলমান আলোচনার মধ্যেই প্রধান বিচারপতি এক অনুষ্ঠানে ওই কথা বলেন। গত ২০ ডিসেম্বর আইন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের জানান, সংসদীয় কমিটি চাইলে যে কোনো সরকারি চাকরিজীবীকে কমিটির সামনে হাজির হতে হবে- এমন একটি আইনের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। এর পরদিন (২১ ডিসেম্বর) কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগ কার কাছে জবাবদিহি করবে সে বিষয়ে আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের কাছে ব্যাখ্যা চেয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদ সদস্যদের জনগণের প্রতিনিধি উল্লে