ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ স্কাউটসের সপ্তম জাতীয় কাব ক্যাম্পুরির তারিখ পরিবর্তন করা হয়েছে।
২ থেকে ৭ ফেব্র"য়ারির পরিবর্তে ৮ থেকে ১৪ ফেব্র"য়ারি গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এ ক্যাম্পুরি হবে।
সোমবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে আরো জানানো হয়, ক্যাম্পুরি সংক্রান্ত অন্যান্য সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে। ইউনিটসমূহকে ২ ফেব্র"য়ারির পরিবর্তে ৮ ফেব্র"য়ারি দুপুর সাড়ে ১২টার মধ্যে মৌচাকে রিপোর্ট করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২৪৩ ঘ.
bdnews24