সিরাজগঞ্জ, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দু'টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছে।
সোমবার সকাল ৭ টার দিকে উপজেলার নলকা সেতুর পাশে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসহাড়কের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই মহাসড়কে প্রায় আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ট্রাক দু'টি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত অনোয়ার হোসেন (৩৫) পাবনার ঈশ্বরদী উপজেলার গোয়ালা বাথান এলাকার মতিয়ার রহমানের ছেলে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নলকা নলকা সেতুর কাছে ঢাকা থেকে পাবনাগামী একটি মুরগীর খাবার বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দু'টি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং এক ট্রাকের চালক আনোয়ার ঘটনাস্থলেই মারা যান।
লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৪১৫ ঘ.
bdnews24