২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেদার টেকনোলজি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

রাজধানীর হাজারীবাগ এলাকায় মো. আবিদ আলী (৪০) নামে সাবেক এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 06:08 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগ এলাকায় মো. আবিদ আলী (৪০) নামে সাবেক এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লেদার টেকনোলজি কলেজের ড. কুদরত-ই খুদা হলের সামনে চা'র দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় দুষ্কৃতকারীদের গুলিতে আহত হন আবিদ। লেদার টেকনোলজি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি আবিদ গত বিএনপি সরকারের আমলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ওসি এনামুল জানান, দুষ্কৃতকারীরা চার/পাঁচ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পায়ে গুলিবিদ্ধ আবিদ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মামলার প্রস্তুতি নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএইচ/পিডি/২৩৫৫ ঘ.