২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার স্থিতিশীল করার আহবান যুবনেতাদের

পুঁজিবাজারকে ধ্বংসের হাত থেকে রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন কয়েকটি যুব সংগঠনের নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারকে ধ্বংসের হাত থেকে রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন কয়েকটি যুব সংগঠনের নেতা। রোববার এক বিবৃতিতে তারা পুঁজিবাজারে স্থিতিশীলতা ও আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, দেশে কর্মসংস্থান না থাকায় জীবন জীবিকার তাগিদে দেশের লাখ লাখ তরুণ যুবক তাদের সর্বস্ব পুঁজি বাজারে বিনিয়োগ করেছে। কিন্তু কিছু 'জুয়াড়ির' কারসাজিতে দেশের পুঁজিবাজার ধ্বংসের ধারপ্রান্তে পৌঁছেছে। ১৯৯৬-এর মতো এবারো কিছু পুঁজিবাজার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। একমাত্র সরকারি হস্তক্ষেপে তা বন্ধ হতে পারে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল কাফি রতন, সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান সোহেল, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন দিপু এবং বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি সাদাকাত হোসেন খান বাবুল ও সাধারণ সম্পাদক মোস্তফা অলমগীর রতন প্রমুখ বিবৃতিতে স্বাক্ষর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/২০২৭ ঘ.