২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী প্রচারণার গাড়ি চাপায় মৃত্যু

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর প্রচারণার গাড়ি চাপায় এক শিশু মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 11:37 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

হবিগঞ্জ, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর প্রচারণার গাড়ি চাপায় এক শিশু মারা গেছে। রোববার দুপুরে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের ফার্মের বাজারে রাস্তার পার হওয়ার সময় শিশুটি দুর্ঘটনার শিকার হয় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেছে। নিহত রাসেল মিয়া (৯) নবীগঞ্জের রামপুর গ্রামের মুক্তার মিয়ার ছেলে। নবীগঞ্জ থানার ওসি আক্তার হোসেন সাংবাদিকদের জানান, দুপুর সোয়া ১টার দিকে বিএনপি প্রার্থী শেখ সুজাত মিয়ার পক্ষে প্রচারণায় নিয়োজিত সাদা রঙের ল্যান্ড ক্রুজারটি নবীগঞ্জ সদরে যাচ্ছিলো। দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ গাড়িটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৫ ঘ.