ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগের দুর্নীতি তদন্তে আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক রোববার এ কমিটি গঠন করেন বলে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "টিআইবির প্রতিবেদনে যেহেতু বিচার বিভাগে দুর্নীতির তথ্য-প্রমাণ পাওয়া যায়নি, তাই প্রধান বিচারপতি তার নিজস্ব প্রজ্ঞা ও বিবেচনায় এ কমিটি করেছেন। কমিটি বিচারপ্রার্থীদের হয়রানির কারণ অনুসন্ধান ও এর প্রতিকার খুঁজে বের করতে কাজ করবে।"
কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি আনোয়ার উল হক, বিচারপতি একেএম ফজলুর রহমান, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সা
bdnews24