২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে নৌকাডুবিতে নিখোঁজ ১

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মালবাহী কার্গোর ধাক্কায় একটি মাছধরা নৌকা ডুবে এক কিশোর নিখোঁজ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 05:33 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

বরিশাল, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মালবাহী কার্গোর ধাক্কায় একটি মাছধরা নৌকা ডুবে এক কিশোর নিখোঁজ রয়েছে। শনিবার রাত ৮টায় উপজেলার খন্দ ভাসানচর এলাকায় কাটাখালী চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ইমরান (১২) খন্দ ভাসানচর এলাকার মালেক আখন্দের ছেলে। ভাসানচর কাজীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আলী আজিম বলেন, বরিশাল থেকে চাঁদপুরগামী কার্গো এমভি জিকরুন একটি মাছধরা নৌকাকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় করে মাছ ধরতে যাওয়া ইমরান তার ভাই রুবেল (২৫) ও তার বাবা মালেক আখন্দ (৪৫) ডুবে যায়। মালেক আখন্দ ও রুবেল সাঁতরে কূলে উঠলেও ইমরান নিখোঁজ থাকে। স্থানীয় জেলেদের সহায়তায় পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে তিনি জানান। পুলিশ কর্মকর্তা আরো বলেন, স্থানীয় জেলেরা কার্গোটি আটক করে ভাংচুর করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.