২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু'জনকে আটক করে ফেরত দিলো বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় দুই বাংলাদেশিকে আটক করে আবার ফেরত দিয়েছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 04:51 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

লালমনিরহাট, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় দুই বাংলাদেশিকে আটক করে আবার ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার সন্ধ্যায় আটক এ দু'জন হলেন- লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার পলাশ চন্দ্র কর্মকার (১৮) ও মিলন চন্দ্র রায় (১৯)। বাংলাদেশ রাইফেলস (বিডিআর) তাদের পাওয়ার পর পাটগ্রাম থানায় সোপর্দ করে একটি মামলা করেছে। পুলিশ জানায়, অবৈধ পথে ভারতে প্রবেশকালে বিএসএফ-এর একটি টহল দল পলাশ ও মিলনকে আটক করে। খবর পেয়ে বুড়িমারী বিডিআর ক্যাম্প কমান্ডার সাহিদ আহম্মেদ বিএসএফ'র সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনেন। রাতে বুড়িমারী ৩১ রাইফেলস্ ব্যাটালিয়নের হাবিলদার মহিউদ্দিন বাদী হয়ে পাসপোর্ট আইনে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। পাটগ্রাম থানার ওসি মুরশিদুল করিম মো. ইসতেশাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৬ ঘ.