২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৪ ডাকাত গ্রেপ্তার

ঢাকা আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- চান মিয়া চান্দু (৩৮), আবু তালেব চৌকিদার (৪২), আউয়াল (২৮) ও শাহিন ভূইয়া (৩২)। চান্দু, তালেব ও আওয়াল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৯ জানুয়ারি বনানীর ডোবা থেকে উদ্ধার হওয়া নওগার ট্রাকচালক নুরুল ইসলাম ও হেলপার ইমামুল ইসলাম মিঠুর হত্যাকাণ্ডে জড়িত বলে স্বীকার করেছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে হাসেম গাজি ও সালাম নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ট্রাকভর্তি চাল ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে র‌্যাব জানিয়েছে। বিজ্ঞতিতে বলা হয়, চান্দু, তালেব ও আওয়াল র‌্যাবকে জানিয়েছে, তারা এভাবে প্রায় ২০ বছর ধরে ডাকাতি করে আসছে। ডাকাত দলের অধিকাংশ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা রয়েছে বলে র‌্যাব জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২০১১ ঘ.