২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মেহেরপুরে গৃহবধূ খুন'

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে এক গৃহবধূ খুন হয়েছে বলে তার স্বজনরা অভিযোগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 05:03 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

মেহেরপুর, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে এক গৃহবধূ খুন হয়েছে বলে তার স্বজনরা অভিযোগ করেছে। নিহত সাগরিকা (৩৫) কাজিপুর গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী। শুক্রবার সকালে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সাগরিকার দেবর ও শাশুড়িকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছে তার ভাই আব্দুল খালেক। মামলায় তিনি অভিযোগ করেন, সাগরিকার স্বামী হামিদুল ইসলাম থকেন সৌদি আরব। সাগরিকা এক ছেলেকে নিয়ে শ্বশুড়বাড়িতে থাকতেন। পারিবারিক ঘটনা নিয়ে মাঝেমধ্যে তার সঙ্গে দেবর ও শাশুড়ির ঝগড়া হতো। তিনি বলেন, ভোরে পরিবারের লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা বাড়ির ভিতর গিয়ে সাগরিকার ঝুলন্ত লাশ দেখতে পায়। তার বোনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বাঁশের খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। গাংনী থানার ওসি (তদন্ত) রোকনুজ্জামান বলেন, আলামত দেখে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের দেবর ও শাশুড়ি পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৭ ঘ.