যশোর, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মজয়ন্তী উপলক্ষে যশোরে বসছে সপ্তাহব্যাপী মধু মেলা।
কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে কবির জন্মস্থানে শনিবার মেলার উদ্বোধন করবেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
মধু মেলা উদযাপন কমিটির সভাপতি যশোরের জেলা প্রশাসক নূরুল আমিন সাংবাদিকদের জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই মেলা হচ্ছে।
কবির ১৮৭তম জন্ম জয়ন্তী উপলক্ষে সাতদিনের কর্মসূচি নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক জানান, প্রতিবছর কবির জন্মদিন ২৫ জানুয়ারি থেকে মেলা শুরু হয়ে থাকে। কিন্তু এবার ১ ফেব্র"য়ারি এসএসসি পরীক্ষা শুরুর কারণে মেলা এগিয়ে আনা হয়েছে।
মেলার সময় মধুমঞ্চে প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে কবির জীবনী ও সাহিত্যকর্মের ওপর আলোচনা।
এরপর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, নাটক, জারি, বাউল, পালাগানের পরিবেশনা।
এছাড়া মেলায় থাকছে যাত্রা, সার্কাস, কুটির শিল্প ও গ্রামীন পণ্যের সমারোহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৯ ঘ.
bdnews24