২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে সাংসদের বাসায় চুরি

রাজধানীর সূত্রাপুর থানার গোপীবাগ এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের মহিলা সাংসদ রওশন জাহান সাথীর বাসায় চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুর থানার গোপীবাগ এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের মহিলা সাংসদ রওশন জাহান সাথীর বাসায় চুরি হয়েছে। ১৪/২ গোপীবাগ অভয় দাস লেনের ওই বাড়িতে বৃহস্পতিবার রাতে এই চুরির ঘটনা ঘটে। সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জানালার গ্রিল কেটে চোরেরা সাংসদ রওশন জাহান সাথীর বাসার ঢোকে। তারা আলমারি ভেঙে দ্ইুভরি ওজনের সোনার গহনা ও তিন হাজার টাকা নিয়ে যায়।" ঘটনার সময় বাসায় কেউ ছিলেন না বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। উপ পরিদর্শক সেলিম জানান, সেলিনা জাহান সাথী সংসদ হোস্টেলে মেয়েকে নিয়ে থাকেন। জাসদ নেতা প্রয়াত কাজি আরেফ তার স্বামী। এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি মামলা হয়েছে। এর আগে গত ৯ জানুয়ারি পল্লবীতে সংসদ সদস্য শাহিদা তারেখ দিপ্তীর বাসায় ডাকাতি হয়। পুলিশ ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/জেকে/১৭৫০ ঘ.