২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর আইনজীবী সমিতিতে সরকারবিরোধীদের জয়

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সরকারবিরোধীরা বেশিরভাগ পদে জয়ী হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 04:43 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

চাঁদপুর, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সরকারবিরোধীরা বেশিরভাগ পদে জয়ী হয়েছে। সমিতির ১৫টি পদের মধ্যে সভাপতিসহ নয়টি পদ পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। অন্যদিকে সাধারণ সম্পাদকসহ ছয়টি পড়ে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণের পর রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শহীদুল্যাহ কায়ছার। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী জাকির হোসেন ফয়সাল সাংবাদিকদের বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। ২৪১ জন সদস্যের মধ্যে ২৩৮ জন ভোট দিয়েছেন। সভাপতি পদে ইকবাল-বিন-বাশার পুনর্নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শহিদ উল্লাহ পাটওয়ারী। বিএনপি সমর্থিত প্যানেলের বিজয়ী অন্যরা হলেন- জ্যেষ্ঠ সহসভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি মোহাম্মদ নূরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন, সম্পাদক (ফরম্স) মনির হোসেন, সম্পাদক (রেজিস্ট্রারিং অথরিটি) মোহাম্মদ শরীফ মাহমুদ সায়েম, সদস্য বিবি হাওয়া, সদস্য এএসএম মঞ্জুর আহম্মদ চৌধুরী ও মোহাম্মদ আবদুল মান্নান খান। আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে বিজয়ী অন্যরা হলেন- সম্পাদক (পাঠাগার) রেবেকা সুলতানা লিপি, সম্পাদক (সমাজকল্যাণ ও সেমিনার) এবিএম সানাউল্লাহ, জেনারেল অডিটর তবদিল হোসেন, রানিং অডিটর নিজাম উদ্দিন খান (শাহজাদা) ও চেয়ারম্যান (রেজিস্ট্রারিং অথরিটি) নজরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.