২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়েছে: সৈয়দ আশরাফুল

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মনে করেন পৌর নির্বাচন 'অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে' অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মনে করেন পৌর নির্বাচন 'অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে' অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন অনুষ্ঠান সরকারের বড় সাফল্য বলেও মনে করেন তিনি। তার মতে, পৌর নির্বাচনের মধ্য দিয়ে সরকারের জনপ্রিয়তা কমেনি। বৃহস্পতিবার দুপুরে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে কাফেক্সপো-২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সৈয়দ আশরাফুল বলেন, "সারাদেশে পৌর নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি সরকারের একটি বড় ধরণের সাফল্য।' নির্বাচনের ফলে সরকারের জনপ্রিয়তা হ্রাসের কোনো ইঙ্গিত আছে কি না- এমন প্রশ্নের জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, "এই নির্বাচন কোনো রাজনৈতিক নির্বাচন নয়। আর এতে করে সরকারের জনপ্রিয়তার কোনো কমতি হয়নি।" 'দেশের উন্নয়নে সরকার যেভাবে কাজ করছে' তাতে আগামীতেও জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ আবারো সরকার গঠন করতে পারবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন স