২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার ফার্স্ট লেডির সাক্ষাৎ

সফররত মালয়েশিয়ার ফার্স্ট লেডি দাতিন পাদুকা সেরি রোজমা মানসুর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত মালয়েশিয়ার ফার্স্ট লেডি দাতিন পাদুকা সেরি রোজমা মানসুর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও নারীর উন্নয়ন, শিক্ষা ও ক্ষমতায়ন বিষয়ে কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, "সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন, উন্নয়ন ও শিক্ষার জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।" মালয়েশিয়ার ফার্স্ট লেডি নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, বঙ্গবন্ধুর নাতনি ও ব্রিটেনের নির্বাচিত কাউন্সিলর টিউলিপ সিদ্দিক এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান আয়োজিত এক সিম্পোজিয়ামে অংশ নিতে মালয়েশিয়ার ফার্স্ট লেডি বাংলাদেশ এসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/পিডি/২০০০ ঘ.