২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাতকে নির্বাচনোত্তর সংঘর্ষে আহত ১২

সুনামগঞ্জের ছাতক পৌরসভা নির্বাচনে জয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 06:49 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

সুনামগঞ্জ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ছাতক পৌরসভা নির্বাচনে জয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। এ সময় চারটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালানো হয়। বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের বিভিন্ন এলাকায় দুই মেয়র পদপ্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে মাহবুব (২৫) নামের একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল কালাম চৌধুরী। পরাজিত হন দলের বিদ্রোহী প্রার্থী সাইফুর রহমান চৌধুরী খোকন। এ দু'জনের সমর্থকরাই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে পশ্চিমবাজারের একটি মিষ্টির দোকানসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালানো হয়। পরে ছাতক থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাতক থানার ওসি মুন্সি শাহ জালাল বলেন, সংঘর্ষের পর থেকে শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৬ ঘ.