২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবান ও লামার মেয়র বিএনপির

বান্দরবানের দুটি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিরোধী দল বিএনপি প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 04:45 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

বান্দরবান, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের দুটি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিরোধী দল বিএনপি প্রার্থী। বান্দরবানে নির্বাচিত হয়েছেন মো. জাবেদ রেজা এবং লামায় জিতেছেন আমির হোসেন আমু। মঙ্গলবার রাতে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল ইমাম ফল ঘোষণা করেন। বান্দরবান পৌরসভায় মেয়র নির্বাচিত জাবেদ রেজা দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পাঁচ হাজার ৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আইয়ুব চৌধুরী টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ২৭০ ভোট। অপরদিকে লামা পৌরসভায় মেয়র পদে বিজয়ী আমির হোসেন আমু দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত জহিরুল ইসলাম দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ২২১ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৪ ঘ.