২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

আবুধাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 02:00 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবুধাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন। বান কি-মুন মঙ্গলবার আবুধাবিতে আমিরাত হোটেলে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, সাক্ষাতেল জাতিসংঘ মহাসচিব সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তন ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। জাতিসংঘ মহাসচিব শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের অংশগ্রহণেরও প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর অনুরোধের জবাবে জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বেশি সংখ্যক বাংলাদেশি সেনা নেওয়ার ব্যাপারে তার আগ্রহ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৫৬ ঘ.