ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকেশ্বরী মন্দিরে চুরির ঘটনার পর ১০ দিনেও তদন্তে কোন অগ্রগতি হয়নি।
মন্দিরের নিরাপত্তা কর্মী আনিসকে ৫দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর পুলিশ আরো ৩দিনের হেফাজতে নেয়।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনিসের কাছ থেকে স্বীকারোক্তিমূলক কোন বক্তব্য পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকেশ্বরী মন্দিরে চুরির মামলায় বর্তমানে আমি ময়মনসিংহ আছি।"
কোন স্বর্ণ উদ্ধার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এখনও কোন অগ্রগতি নাই। চেষ্টা ছালিয়ে যাচ্ছি।"
এদিকে শনিবার শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ কমিটির লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, "বর্তমান সরকার দেশে অসা
bdnews24